আজ আপনাদের জন্য রইল সুস্বাদু আর গুণে ভরপুর রায়তার রেসিপি
দ্যা নিউজ লায়ন
উপকরণ:
টক দই,
গাজর,
শশা,
পিঁয়াজ,
টমেটো,
ধনেপাতা,
কাঁচা লঙ্কা,
নুন,
বিট নুন,
শুকনো লঙ্কা গুঁড়ো,
চাট মশলা,
ভাজা জিরের গুঁড়ো,
চিনি গুঁড়ো
প্রণালী:
প্রথমে সবজিগুলো কুচি করে কেটে নিতে হবে। শশা ও পিঁয়াজ কুচি করে কেটে নিন। টমেটো কুচি করার আগে অবশ্যই মাঝের বীজ অংশটা বাদ দিয়ে দেবেন, গাজরটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিন। কাঁচা লঙ্কা এবং ধনেপাতা ছোট করে কেটে নিতে হবে। এবারা একটা পাত্রে টক দই, পরিমান মত সাদা নুন, বিট নুন, চিনি গুঁড়ো দিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে। আলাদা করে জল ব্যবহার করবেন না।
ফেটানোর সময় খেয়াল রাখবেন দইয়ে যেন ডেলা না হয়ে থাকে। এবার একে একে টুকরো করে রাখা সবজি, পরিমাণ মত লঙ্কা গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, চাট মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিলেই তৈরি রায়তা।

Post a Comment